ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে গুরুত্বর অসুস্থ ছাত্রদলের সাবেক সভাপতি লিখন ‘শখ জাগছে, একটা জ্যাতা পুড়মু, আপনারেই বাইছা নিছি’— ব্যবসায়ীকে বিএনপি নেতার হুমকি নারীসহ ফ্ল্যাটে সাবেক ওসি, ধরিয়ে দিলেন ‘ষষ্ঠ স্ত্রী’ বিয়ের দিন সমাজসেবা পরিবারই লামিয়ার আপনজন তীব্র লোডশেডিংয়ে বরিশালে ইউনিয়ন ভূমি অফিসে কার্যক্রম ব্যাহত গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১ নদীর পাড়ে র‍্যাগিংয়ের শিকার ববির নবীন শিক্ষার্থী!  পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর
  • কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

    কাঁঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আমজেদ আলী খানের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। 

    পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে বীর মুক্তিযোদ্ধা আমজেদ আলীর খানের একটি কাঠের ঘরে পেট্রাল দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। 

    আগুন জ্বলতে দেখে স্থানীয়রা কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দুইঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুহুর্তের মধ্যে দেড়শত বছরের পুরনো পাঁচ লক্ষাধিক টাকার মূল্যের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
    মুক্তিযোদ্ধার আমজেদ আলী খানের ছেলে মাহফুজ খান অভিযোগ করেন, তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। 

    আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের সমর্থক। আমাদের ধারনা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এর পাশে সেমিপাকা ঘরটিতে আমরা বসবাস করি।

    কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, খবর পেয়ে রাতেই কাঁঠালিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ