ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী বাজারে পাঁচ টাকার নতুন নোট, কী আছে ডিজাইনে
  • দাখিলে এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার

    দাখিলে এবারও ফলাফলে শীর্ষে ঝালকাঠি এনএস কামিল মাদরাসার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দাখিলে জিপিএ ৫ প্রাপ্তিতে এবারও সারা দেশের মধ্যে শীর্ষে ঝালকাঠির এন এস কামিল মাদরাসা। এই মাদরাসায় পাসের হার ৯৯.২৫। এন এস কামিল মাদরাসা থেকে ৪০০ জন ছাত্র এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৪৪ জন। 

    শারীরিক অসুস্থতার কারণে তিনজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ প্রাপ্তিতে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে।

    মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স-মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদীস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। 

    প্রতিষ্ঠানের এ সাফল্যের জন্য মাদরাসার অধ্যক্ষ গাজী শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাশ ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে। ভাল ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ