ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি

    ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলা কুলকাঠি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক  মাহবুব হোসেন মিন্টুকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

    গতকাল রোববার রাতে উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদার ও যুগ্ম আহবায়ক সৈয়দ বাবু স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন যুগ্ম আহবায়ক সৈয়দ বাবু। 

    প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিগত দিনে আপনার সাংগঠনিক কর্মকান্ড দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে যুবলীগের  গঠনতন্ত্র অনুযায়ী মাহবুব হোসেন মিন্টু, (সাধারণ সম্পাদক, যুবলীগ ৩নম্বর কুলকাঠি ইউনিয়ন শাখা) কে পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।

    এ বিষয়ে মাহবুব হোসেন মিন্টু বলেন, আমির হোসেন আমু এমপির পছন্দের প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তছলিম উদ্দিনের নির্বাচন না করে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমানের নির্বাচন করায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

    এ বিষয়ে নলছিটি উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদার বলেন, দলের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপে জড়িত থাকার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ