ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • ঝালকাঠিতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট, গুলিবিদ্ধ ২

    ঝালকাঠিতে পিস্তল ঠেকিয়ে ডাকাতি, টাকা স্বর্ণালংকার লুট, গুলিবিদ্ধ ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় একটি বাড়িতে পিস্তল ঠেকিয়ে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে ডাকাতরা। 

    স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে দুইজন গুলিবদ্ধ হয়েছে। গতকাল  শুক্রবার উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের চড়াইল গ্রামের মকবুল হাওলাদারের (৭৫) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার, ৮ভরি রূপা ও নগদ ৩০ হাজার টাকা লুটে নিয়েছে। 

    কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) সমির কুমার দাস জানান, রাত তিনটার দিকে এক দল ডাকাত গাছ বেয়ে ঘরের দ্বিতীয় তলায় ওঠে। সেখানে দরজা খোলা পেয়ে তারা ঘরের মধ্যে প্রবেশ করে। 
    এসময় মকবুল হাওলাদার, তাঁর মেয়ে ও জামাতা জাহাঙ্গীর আলমের পিঠে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে মারধর করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতদল গুলি ছোড়ে। 

    এতে আব্দুল মজিদ ও সাইফুল ইসলাম নামে দুজনের পায়ে গুলিবদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত মজিদ, সাইফুল ও ঘরের মালিক মকবুল হাওলাদারকে উদ্ধার করে পাশের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

    স্থানীয় গ্রাম পুলিশ সজীব বলেন, মকবুল হাওলাদারের বাড়িতে রাতে ডাকাতির খবর শুনে সেখানে গিয়ে আহতদের হাসপাতালে পাঠিয়েছি। ডাকাতরা দুজনের পায়ে গুলি করেছে। 

    এ ব্যাপারে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ তাদের বাড়িতে পাঠানো হয়েছে। তাঁরা লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ