ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • লালমোহনে দুর্নীতি  বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 

    লালমোহনে দুর্নীতি  বিরোধী বিতর্ক প্রতিযোগিতা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতি দমন কমিশনের সহায়তায়, গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ভোলার লালমোহনে আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

    লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শনিবার সকালে লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

     লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা কানিজ মার্জিয়া, করিমুননেছা-হাফিজ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান লিপু, দুপ্রক সদস্য জিয়াদ ও আরিফ প্রমুখ। 
     
    লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলাল জানান, মোট ৩টি পর্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪টি গ্রুপে উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের (৮ম-১০ম শ্রেণির) শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। ৪টি গ্রুপের বিতর্কের বিষয়, অভাবই দুর্নীতি বাড়ে না- লোভেই দুর্নীতি বাড়ে। দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মূখ্য। নৈতিক অধ:পতন না অর্থের লোভ দুর্নীতির বিস্তার ঘটায়। 

    দুর্নীতি প্রসারের মূলে রাস্ট্র দায়ী-না সমাজ দায়ী। বিতর্ক প্রতিযোগিতায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে সেগুলো হলো- লালমোহন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়। আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়। লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা। দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়।

     প্রথম পর্বে বিজয়ী ৪টি প্রতিষ্ঠান হলো, লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা ও দ্বীপ শিখা মাধ্যমিক বিদ্যালয়। বিজয়ী ৪ দল আগামী ২০মে দ্বিতীয় পর্বে অংশ গ্রহণ করবে। 

    দ্বিতীয় পর্বে বিজয়ী ২টি প্রতিষ্ঠান আগামী ২৩ মে চুড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এরপর চুড়ান্ত পর্বে বিজয়ীদল ভোলা জেলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ