ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • উখিয়া ক্যাম্পে অগ্নিকাণ্ড

    পুড়লো ৫ শতাধিক স্থাপনা, হাজারো রোহিঙ্গা আশ্রয়হীন

    পুড়লো ৫ শতাধিক স্থাপনা, হাজারো রোহিঙ্গা আশ্রয়হীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেড়ঘণ্টার আগুনে পুড়েছে দোকান, ঘর, মসজিদ, এনজিও অফিসসহ পাঁচ শতাধিক স্থাপনা। এরমধ্যে দুই শতাধিক স্থাপনা পুড়ে ছাই হয়েছে।

    কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা এতথ্য নিশ্চিত করেছেন।


    শুক্রবার (২৪ মে) বেলা ১১টার দিকে উখিয়ার থাইংখালি ১৩ নম্বর তানজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগে। দেড়ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণে আশ্রয়হীন হয়ে পড়েছেন আড়াই হাজারের মতো রোহিঙ্গা।


    ক্যাম্প সূত্রে জানা গেছে, থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এনজিও কারিতাস অফিসের কাছ থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারসহ ক্যাম্পের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। এতে সম্পূর্ণ পুড়ে গেছে দুইশ বাঁশের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২২০টি ঘর। এছাড়া ২৫টি দোকান, ৪৫টি টয়লেট, কারিতাস অফিস ও মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কক্সবাজারের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সঙ্গে যোগ দেন এপিবিএন সদস্য ও স্থানীয় রোহিঙ্গারা। পরে আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায়।

    তিনি বলেন, সব ইউনিট ও ক্যাম্প সংশ্লিষ্টদের সমন্বিত দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে, কোন স্থান থেকে আগুনের সূত্রপাত তা সঠিকভাবে বলা যাচ্ছে। অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ও আংশিক মিলিয়ে পাঁচ শতাধিক স্থাপনা পুড়ে গেছে। সবমিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।

    থাইংখালি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহিম উল্লাহ জানান, দুপুরের আগে ১৩ নম্বর ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে ক্যাম্পের ঘরে ঘরে লেগে যায়। এ ঘটনায় দুই শতাধিক দোকান ও ঘর পুড়ে গেছে।

    কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দৌজা নয়ন জানান, কীভাবে আগুন লেগেছে তা জানার চেষ্টা চলছে। যেসব রোহিঙ্গাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে. শিগগির তাদের ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ