ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

    ঝালকাঠিতে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে গৃহবধূকে নির্যাতন শেষে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


    ঝালকাঠি সদরের ওস্তাখান এলাকায় সোমবার এ ঘটনা ঘটলেও মঙ্গলবার দুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান গৃহবধূর পরিবারকে মুঠোফোন জানান। বিকালে নিহতের স্বামী জাকির হোসেন মাঝিকে আটক করেছে পুলিশ।

    জাকির মাঝি সদর উপজেলার ওস্তাখান গ্রামের আ. রব মাঝির পুত্র। নিহত মুক্তা আক্তার শহরের কিফাইত নগর এলাকার মোস্তফা শরীফের মেয়ে।

    পরিবারের পক্ষে রুবেল খান অভিযোগ করে জানান, সোমবার সকাল সাড়ে ৯টায় শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনে মুমূর্ষু হলে মুখে বিষ ঢেলে আত্মহত্যার চেষ্টার কথা বলে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়। সেখানে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত্রে মারা যায় মুক্তা আক্তার।

    সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, স্বামীর বাড়িতে অসুস্থ হয়ে বরিশাল হাসপাতালে মারা গেছে। পিতার অভিযোগ নির্যাতনের পরে মুখে বিষ ঢেলে হত্যা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জাকির হোসেনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মামলা রুজু করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ