ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই

    ইংল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার দুইয়ে দুই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্যাটারদের সম্মিলিত প্রচেষ্টায় ইংল্যান্ডের বিপক্ষে দুইশর বেশি রান করল অস্ট্রেলিয়া। পরে তাদের বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই রান ডিফেন্ড করলেন দারুণভাবে।

     দলীয় পারফরম্যান্সে ভর করে টানা দ্বিতীয় জয় তুলে নিল অজিরা। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় জয়। এর আগের জয়টি ২০০৭ বিশ্বকাপের।

    ২০২৪ বিশ্বকাপের গ্রুপ বি-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংলিশদের ৩৬ রানে হারিয়েছে মার্শবাহিনী। আগে ব্যাট করে ৭ উইকেট ২০১ রান করে অস্ট্রেলিয়া। এবারের আসরে অজিরাই প্রথম দল যারা দুইশ ছাড়াল। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে পারে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এলো অজিরা। আর দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সুপার এইটে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ ইংল্যান্ডের।

    লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা দারুণ হয়েছিল ইংল্যান্ডের। দুই ওপেনার ফিলিপ সল্ট ও জস বাটলার মিলে গড়েছিলেন ৭১ রানের জুটি। বলের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলেছেন তারা। ২৩ বলে ৩৭ রান করে অষ্টম ওভারের প্রথম বলে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে বোল্ড হন সল্ট। তবে অন্যপ্রান্তে বাটলার খেলছিলেন সাবলীলভাবেই।

    বাটলার ছুটছিলেন ঝোড়ো ফিফটির পথে। কিন্তু অতদূর যেতে পারেননি। ২৮ বলে ৪২ রান করে তিনিও শিকার হন জাম্পার। এই দুই আঘাতের পর কার্যত খেই হারিয়ে ফেলে ইংলিশরা। মাঝে উইকেট জ্যাকস (১০), জনি বেয়ারস্টো (৭) বিদায় নিলে বিপর্যয়ে পড়ে যায় তারা। যা থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাটলারবাহিনী।  

    শেষদিকে মঈন আলীর ১৫ বলে ২৫ রান ও হ্যারি ব্রুকের ১৬ বলে ২০ রানের ছোট দুই ক্যামিও তাই হারের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি। বল হাতে অস্ট্রেলিয়ার জাম্পা ও প্যাট কামিন্স ২টি করে এবং হ্যাজলউড ও স্টইনিস ১টি করে উইকেট নিয়েছেন।  

    এর আগে  টস জিতে ফিল্ডিং বেছে নেয় ইংল্যান্ড। কিন্তু তাদের সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন অজি ব্যাটাররা। দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার মিলে ৫ ওভারেই তুলে ফেলেন ৭০ রান। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন ওয়ার্নার। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ৪ ছক্কায় ও ২ চারে ৩৯ রান করেন অজি ওপেনার।

    ওয়ার্নারের পর বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ষষ্ঠ ওভারে ইংলিশ ফাস্ট বোলার জফরা আর্চারের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। হেডের ব্যাট থেকে আসে ১৮ বলে ৩৪ রানের ইনিংস। তবে সেখান থেকে অজি অধিনায়ক মিচেল মার্শ ও চারে নামা গ্লেন ম্যাক্সওয়েল মিলে গড়েন আরও এক দারুণ জুটি, যা থামে দলীয় ১৩৯ রানে।  

    ২৫ বলে ৩৫ রান করে মার্শ যখন ফেরেন, তখনও ওভারপিছু প্রায় দশ করে রান ছিল অস্ট্রেলিয়ার। সেই ধারা বজায় ছিল ম্যাক্সওয়েল (২৫ বলে ২৮ রান) ফিরে যাওয়ার পরও। শেষদিকে মার্কাস স্টইনিসের ১৭ বলে ৩০ ও ম্যাথু ওয়েডের ১০ বলে অপরাজিত ১৭ রানের ইনিংসে ভর করে ২০০ ছাড়ায় অস্ট্রেলিয়া।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ