ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • নলছিটিতে দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা 

    নলছিটিতে দায়িত্ব গ্রহণ করলেন নব নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (মহিলা) আয়শা আক্তার রিনা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

    বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়া হয়। এসময় সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ও ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্করকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার সমাপ্তি রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী সহ উপজেলার সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান সালাউদ্দিন খান সেলিম  বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো। সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং  মানুষের কল্যাণে সেবা করে যাব।  এ দায়িত্ব পালনকালে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ