ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • নলছিটিতে বিদ্যুতের উপসহকারী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন

     নলছিটিতে বিদ্যুতের উপসহকারী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টাকার বিনিময়ে বৈদুতিক খুঁটি প্রদান, সংযোগ দিতে ঘুষ প্রদান, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎ বাণিজ্য ও গ্রাহকদের সাথে অসদাচরণের প্রতিবাদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ঝালকাঠির নলছিটি শাখার উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রাকরা। 

    শনিবার দুপুর ১২টার দিকে শহরের ফেরিঘাট সড়কে আবাসিক প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেন তাঁরা। 

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের খুঁটি বিনামূল্যে স্থাপন করার কথা থাকলেও উপ সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে টাকা না দিলে খুঁটি পাওয়া যায় না। 

    নতুন সংযোগ দিতে হলেও তাকে দিতে হয় ঘুষ। অটোবাইকের গ্যারেজসহ বিভিন্ন স্থানে মিটার ছাড়া সংযোগ দিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। গ্রাহকরা বিভিন্ন সমস্যায় পড়ে তাঁর কাছে গেলে তিনি খারাপ আচরণ করে। 

    এছাড়াও সরকারি তামার তার বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মানববন্ধনে বক্তারা উপ সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে দ্রুত কর্মস্থল থেকে অপসারণ ও তাঁর বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 


    এদিকে বক্তারা আরো জানান, নলছিটি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী সোহেল রানা সাইফুদ্দিন তালুকদার নলছিটি কর্মস্থলে থাকার কথা থাকলেও তিনি থাকেন বরিশালে। সকাল দশটা সময় অফিসে এসে বিকেলে চলে যান। এতে নলছিটির বিদ্যুৎ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

    এ ব্যাপারে উপ সহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

    নলছিটি ওজোপাডিকোর আবাসিক প্রকৌশলী সোহেল রানা সাইফুদ্দিন তালুকদার বলেন, আমি নিয়মিত অফিস করি। বিদ্যুৎ নিয়ে কোন সমস্যা হলে, তাৎক্ষণিকভাবে তার সমাধান করি। কর্মস্থলে থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ