ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • মিলাদে গিয়ে ইমামের গলায় আটকে গেলো মাছের কাটা, অতঃপর...

    মিলাদে গিয়ে ইমামের গলায় আটকে গেলো মাছের কাটা, অতঃপর...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিলাদের দাওয়াতে রুই মাছের লেজ দিয়ে ভাত খাওয়ার সময়ে মসজিদের ইমামের গলায় কাটা আটকে যায়। দোয়া, পানি পড়া, হোমিওপ্যাথিক ওষুধ সেবন-কোন চেষ্টাই বাদ রাখেননি। দিনে দিনে ১৫ দিন পার হলেও কোন উপায়ন্তর না হলে অবশেষে ডাক্তারের স্মরণাপন্ন হতে হলো। 


    মঙ্গলবার (২২ জুন) দুপুরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রপচারের মাধ্যমে ওই ইমামের গলা থেকে কাটা সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোস্তফা কামাল। হাসপাতাল থেকে জানা গেছে, বরিশাল নগরীর কাশিপুর এলাকার একটি জামে মসজিদের ইমাম গলায় কাটা আটকানো রোগী। 


    ডাঃ মোস্তফা কামাল জানান, অস্ত্রপচার শেষে কমপক্ষে দুই ইঞ্চি একটি মাছের কাটা ইমামের গলা থেকে সফলভাবে অপসারণ করা হয়েছে। যদিও এটি মাইনর সার্জারি কিন্তু আমার জীবনে এমন ঘটনা এই প্রথম দেখলাম। কণ্ঠনালী খুবই সেন্সিটিভ অঙ্গ। এভাবে বেশিদিন থাকলে তার রক্তনালী ছিদ্র হয়ে মারা যেতে পারতেন। 


    এই চিকিৎসক বলেন, রোগী তার নাম ও ঠিকানা প্রকাশ করতে রাজি হননি। তাই আমিও তার পরিচয় প্রকাশ করতে পারছি না। তবে গলায় কাটা আটকে গেলে দ্রুতই চিকিৎসকের স্মরণাপন্ন হতে হবে। অবহেলা করলে মারাত্মক ক্ষতি হবে। 


    তবে প্রাথমিকভাবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, সেদ্ধ ভাত খেয়ে, এক গ্লাস পানিতে ২ চা চামচ ভিনেগার মিশিয়ে খেয়ে, পাকা কলা গিলে খেয়ে, পাউরুটি খেয়ে কাটা নামানোর চেষ্টা করা যেতে পারে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ