ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • রাজাপুরে চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই,

    রাজাপুরে চালককে কুপিয়ে হত্যা করে প্রাইভেট কার ছিনতাই,
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তদের হাতে খুন হওয়া প্রাইভেটকার চালকের পরিচয় মিলেছে। সে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গৌরিপুর গ্রামের আক্কাছ আলীর ছেলে জহির উদ্দিন (২৮)।

    তিনি ঢাকায় ভাড়ায় প্রাইভেটকার চালাতেন। নিহতের স্ত্রী কল্পনা বেগম বাদী হয়ে মৃতদেহ শনাক্ত করে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছেন। রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল এসব তথ্য নিশ্চিত করেন। 

    তিনি জানান, গত ৫ জুলাই রাজাপুর উপজেলার সাতুরিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে কুপিয়ে জখম করা অবস্থার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পরে সব ধরনের মাধ্যমে ওই মৃতদেহ শনাক্তের চেষ্টা করা হয়। নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় হারানো জিডি এবং বেতারবার্তার সমন্বয়ে নিহতের স্ত্রী কল্পনা বেগম আমাদের সাথে যোগাযোগ করেন।

    তিনি বিকেলে থানায় উপস্থিত হয়ে মৃতদেহের ছবি দেখে শনাক্ত করে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  কল্পনার বরাত দিয়ে ওসি জানান, নেত্রকোনা হলেও নিহত জহির উদ্দিন ঢাকায় ভাড়ায় প্রাইভেটকার চালিয়ে জিবীকা নির্বাহ করতো। 

    ৪ জুলাই বিকেলে ঢাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে খুলনার দিকে রওনা দেয়ার সময় তার স্ত্রীর সাথে কথা হয়। সর্বশেষ কথা হয়েছে রাতে।

     যাত্রীবেশে ছিনতাইকারীরা জহিরকে কুপিয়ে হত্যা করে গাড়ীটি ছিনিয়ে নিয়েছে। পরবর্তিতে ছিনতাই হওয়া গাড়িটি বরগুনায় থেকে পুলিশ উদ্ধার করা হয়েছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ