ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • সিরাজগঞ্জে থানায় ঢুকে ১২ পুলিশকে পিটিয়ে হত্যা 

    সিরাজগঞ্জে থানায় ঢুকে ১২ পুলিশকে পিটিয়ে হত্যা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা থানা ঘেরাও করে কমপক্ষে ১২ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। রোববার বিকেলে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের ওপর হামলা করা হয়। পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন।

    থানার সামনে ও ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি। জেলা সদর থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে। মরদেহের নাম, পরিচয় বা পদবী শনাক্ত হয়নি। পুলিশ সদস্য নিহতের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরাও আতঙ্কে রয়েছেন।  

    এনায়েতপুর হাট কমিটির সহ-সভাপতি মোকতার হোসেন বলেন, ‘বেলা ১১টার দিকে তিন থেকে চার হাজার আন্দোলনকারী ও বিএনপি-জামায়াতের নেতাকর্মী থানা ঘেরাওয়ের পর ভাঙচুর শুরু করে। একপর্যায়ে পুলিশ ছাদে উঠে আত্মরক্ষায় রাবার বুলেট, টিয়ার শেল ও গুলি ছুড়লে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়। পরে তারা থানা থানার ভেতরে ঢুকে পুলিশ সদসদের ওপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদসদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় একে একে সবাই থানা প্রাঙ্গণে বিনাচিকিৎসায় মারা যান।’ 

    এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান সিরাজ বলেন, ‘আন্দোলনকারীরা এ মুহূর্তে নেই। দ্রুত মরদেহগুলো উদ্ধার করা উচিত। নতুবা রাতের অন্ধকারে আন্দোলনকারীরা সেগুলো গুম করতে পারে। যতদূর জেনেছি, থানায় ৩৬ জন পুলিশ সদস্য ছিলেন। হয়তো আশেপাশে আরও কয়েকজন আহত অবস্থায় পালিয়ে বা ভেতরেও থাকতে পারেন। তাদেরও খুঁজে বের করা উচিত। ’ 

    সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এনায়েতপুর থানার ঘটনাটি মর্মান্তিক। আনেন্দালনকারীদের মারধরে নিহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় ও পদবী শনাক্ত এবং মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ