ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বিসিক কাশবন ঘুরে গেলেন যুবদল নেতা মোনায়েম মুন্না কুরআন প্রতিযোগিতায় পুরস্কৃত হলেন এ্যাডভোকেট নেহাল হোসেন হাফিজী ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী নাফিউ ইসলাম শান্তিতে ঘুমাও, তোমার স্মৃতি চিরজাগরিত!   পটুয়াখালী জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল গ্রেপ্তার বাকেরগঞ্জে নিখোঁজ তিন স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফৌজদারি মামলার প্রি-ট্রায়াল বিষয়ক আলোচনা সভা আগে নিজের ঘর সামলান, পরে অন্যদের নসিহত করুন: প্রধানমন্ত্রী প্রত্যেক ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের লক্ষ্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনানন্দ দাশ স্টেডিয়ামে খেলা শুরু হবে ডিসেম্বরে: তানিম বিষখালী নদীতে নিখোঁজের দুদিন পর জেলের লাশ উদ্ধার 
  • হাছান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

    হাছান মাহমুদকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর
    সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

    মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
     

    বিমানবন্দরে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ালাইনসের এক কর্মকর্তা জানান, এদিন দুপুরের দিকে দেশ ছাড়ার জন্য বিমানবন্দরের যান ড. হাছান। সেখান থেকেই তাকে আটকে দেয়া হয়।


    তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে হাছান মাহমুদকে হস্তান্তর করা হয় সেনাবাহিনীর কাছে।


    এর আগে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও আটক হন বিমানবন্দর থেকে। ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে ভারতে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

    বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের তোপের মুখে পড়ে  সোমবার (৫ আগস্ট) দুপুরে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই লাপাত্তা ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার খোঁজের বিষয়ে সরব দেখা গেছে সাধারণ মানুষকে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ