ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১  বুখাইনগরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ হুইলচেয়ারে পরীমণি, হঠাৎ কী হলো নায়িকার? আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণ করেন এএসপি ফজলুর পিরোজপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
  • বিএনপির স্থায়ী কমিটিতে গেলেন মেজর হাফিজ ও জাহিদ হোসেন

    বিএনপির স্থায়ী কমিটিতে গেলেন মেজর হাফিজ ও জাহিদ হোসেন
    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেনকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সদস্য করেছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তাঁরা দুজনই দলের ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। হাফিজ উদ্দিন ও জাহিদ হোসেনসহ এখন দলটির স্থায়ী কমিটির সদস্য হলেন ১৬ জন।


    হাফিজ উদ্দিন আহমদ ভোলা-৩ আসন থেকে ছয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে স্বতন্ত্র সংসদ সদস্য হয়ে পরে বিএনপিতে যোগ দেন। বিএনপি সরকারের সময় পানিসম্পদমন্ত্রী ছিলেন। অন্যদিকে স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য এ জেড এম জাহিদ হোসেন ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়া অবস্থায় জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ছিলেন।


    হাফিজ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, তাঁকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য করার বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে জানিয়েছেন।

    বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা হলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, খন্দকার মোশাররফ, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ ও এ জেড এম জাহিদ হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ