ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ গৌরনদীতে ছাত্রকে কান ধরিয়ে ওঠবস, যুবদল নেতাকে কারাদণ্ড বরিশালে ঘুমন্ত বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা, ছেলের যাবজ্জীবন ভোলায় পুকুর ও ঘেরে মাছ চাষে ভাগ্য বদল, বছরে বেচাকেনা দেড়শ কোটি টাকা  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর মামলা: এমপি গাজী নজরুলের সঙ্গে বাদীপক্ষের আপস ভোলায় ১৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গাজীপুর থেকে গ্রেপ্তার টিকটকে পরিচয়ে প্রেম, ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ পাউরুটি, কেক বিস্কুট, শাকসবজি মাছ ও মাংসসহ সব ধরনের খাদ্যে ভেজাল পাওয়া যাচ্ছে: জেলা প্রশাসক  পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • বৈরী আবহাওয়া

    লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ

    লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে নৌযান চলাচল বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে লক্ষ্মীপুরের মেঘনা নদী এলাকাও ৩ নম্বর সতর্ক সংকেতের আওতায় এনেছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটে লঞ্চ ও ফেরিসহ সব প্রকার নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

    পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম ও ফেরি ঘাটের সহ ব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

    মজুচৌধুরীর হাট লঞ্চঘাটের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সুপারভাইজার শরীফুল ইসলাম বলেন, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে রাখা হয়। লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল রুটে পাঁচটি লঞ্চ-সিট্রাক রয়েছে। এর মধ্যে একটি লক্ষ্মীপুর-বরিশাল রুটের। অন্য চারটি লক্ষ্মীপুর-ভোলা রুটের। লঞ্চগুলো মজুচৌধুরীরহাট ঘাটে নোঙর করা আছে।

    মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের সহব্যবস্থাপক (বাণিজ্য) জাহিদুল হক বলেন, এ রুটে ফেরি কুসুমকলি, কাবেরী, কলমিলতা, কিষানি ও কনকচাঁপা রয়েছে। বৈরী আবহাওয়া ও সতর্কতা সংকেতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

    প্রসঙ্গত, মেঘনা নদী হয়ে লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুট চট্টগ্রাম, ফেনী, সিলেটসহ দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগ মাধ্যম। ঈদ-পূজাসহ সরকারি ছুটিতে এ রুটে যাত্রীদের ভিড় থাকে। এছাড়া পণ্যবাহী গাড়ি চলাচল বেশি এ রুটে।

    এদিকে গভীর নিম্নচাপের কারণে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মেঘনা নদী। এ কারণে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে লক্ষ্মীপুরে ভারী বর্ষণসহ ঝড়ো বাতাস বইছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ