ঢাকা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্র পরিচালনায় ইসলামের মৌলিক নীতিমালা পরিপালন করবে ইসলামী আন্দোলন ‘গুপ্ত’ সংগঠনের ব্যক্তিরা নতুন জালেমরূপে আবির্ভূত হয়েছে: বরিশালে তারেক রহমান বরিশ‍ালে নির্বাচনী জনসভায় স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জু’র নেতৃত্বে শত শত নেতাকর্মী যোগ দেন  বাকেরগঞ্জে আওয়ামী লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তদের দেয়া আগুনে মালামাল পুড়ে ছাই ক্ষমতায় গেলে আর কোনো ফেলানিকে কাঁটাতারে ঝুলে থাকতে হবে না যে দলের নেতা মা-বোনদের সম্মান করে না, তারা কখনো বেহেশতে যেতে পারবে? এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র ‘শিশুটিকে গরম খুন্তির সেঁকা দেওয়া হতো’, স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে মহিমান্বিত রজনী পবিত্র শব-ই বরাত ১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
  • নলছিটিতে আগামীর বাংলাদেশ বিনির্মান শীর্ষক মতবিনিময় সভা 

    নলছিটিতে আগামীর বাংলাদেশ বিনির্মান শীর্ষক মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটির কুলকাঠি ইউনিয়নে ফ্যাসিষ্ট হাসিনা পতন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দল, যুবদল ও যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪ টায় কুলকাঠি ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না। সভায় সভাপতিত্ব করেন কুলকাঠি স্বেচ্ছাসেবকদলের সভাপতি কামাল হোসেন মল্লিক। 

    এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. সাইদুল কবির রানা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মো. রেজওয়ান, উপজেলা যুবদল নেতা ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসান সবুজ, ,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সুজন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মো. রাসেল এছাড়া ও উপজেলা এবং ইউনিয়নের নেতাকর্মীরা।

    এসময়ে  তৌহিদুল আলম মান্না দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফার ইশতেহার নিয়ে আলোচনা করে বলেন, ফ্যাসিস্ট হাসিনা তিনতিনটি পাতানো নির্বাচন করে মানুষের ভোটের অধিকার হরণ করে পালিয়ে গেছে। আমরা এসেছি দেশনায়ক তারেক রহমানের দেশ সংস্কারের ৩১ দফা নিয়ে আপনাদের কাছে। আমার নেতা তারেক রহমান ক্ষমতায় এলে দেশ ঢেলে সাজাবে। বিএনপি ক্ষমতায় আসলে স্বৈরাচার প্রথাকে চিরতরে কবর দেয়া হবে।

    তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দের দিন সামনে তাই সকল নেতাকর্মীরা তাদের কে সহযোগিতা করুন। তাঁরা যেন সুন্দর সঠিকভাবে স্বাধীনভাবে তাদের অনুষ্ঠান পালন করতে পারে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহন, রাজিবুল ইসলাম, আল আমিন গাজী, মেহেদী হাসান সৈকত, উপজেলা ছাত্রদল নেতা ফয়সাল হোসেন, পৌর আহ্বায়ক রনি তালুকদার, কলেজ শাখার সভাপতি রাকিব গাজী, ইউনিয়ন যুবদল সভাপতি মজিদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামাল হোসেন মল্লিক, ছাত্রদলের সভাপতি রাশেদ তালুকদার। এছাড়া ও উপজেলা এবং ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ