ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন ও অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত
  • ‘ভারতে পালানো নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করব’

    ‘ভারতে পালানো নেতাদের ফিরিয়ে আনার চেষ্টা করব’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আদালত চাইলে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রীদের ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

    মঙ্গলবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

    আওয়ামী লীগের নেতা ও সাবেক কয়েকজন মন্ত্রীকে ভারতে ঘুরতে দেখা গেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদের ফেরত আনার কোনো উদ্যোগ নিয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা সেখানে ঘুরছেন, সেটি আপনারা পত্র-পত্রিকায় দেখেছেন, আমিও ততটুকুই দেখেছি। এরচেয়ে বেশি কিছু আমি জানি না। যেহেতু মামলা হচ্ছে বা হয়েছে, কোর্ট থেকে যদি বলে তাদের হাজির করতে হবে, অবশ্যই আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করব।

    সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বক্তব্যের বিষয়ে সরকারের  পক্ষ থেকে প্রতিবাদ নোট দেওয়া হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রীও সাম্প্রতিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তাদের বক্তব্যগুলো আপাতদৃষ্টিতে শোভন নয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় নীরব কেন—এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমার মনে হয় এ ধরনের বক্তব্যের প্রতিবাদে যে বক্তব্য দিয়েছি, সেটাই আপাতত যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। তাদের তো সামনে নির্বাচন আছে। সেগুলো নিয়েই তারা এগুলো কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করব এগুলো যত কম বলা হয় বা না বলা হয়।

    ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনীতিকসহ কারা দেশ ছেড়েছে, এমন কোনো তালিকা আছে কি না—জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমার কাছে এমন কোনো তালিকা নেই। আমরা যেটুকু পত্র-পত্রিকায় দেখেছি। তবে যদি মনে হয় এ ধরনের তালিকা প্রয়োজন তাহলে আমরা চাইতে পারি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ