ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন ও অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত
  • গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে: উপদেষ্টা নাহিদ

     গণহত্যার পক্ষে কাজ করা গণমাধ্যমের বিচার করা হবে: উপদেষ্টা নাহিদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জুলাই-আগস্ট গণহত্যার পক্ষে যে-সব গণমাধ্যম ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কাজ করেছে তাদের বিচার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

    তিনি বলেন, ইতোমধ্যে কয়েকটি মামলা হয়েছে এবং কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন।


    এখনও যাদের সম্পৃক্ততা আছে তদন্ত সাপেক্ষে তাদেরও বিচারের আওতায় আনা হবে। শনিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় ঢাকা থেকে রংপুরে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    এ সময় তাকে নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা প্রশাসন এবং সৈয়দপুর উপজেলা জামায়াত শিবিরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সৈয়দপুর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান।

    তিনি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে ঢাকা থেকে বাংলাদেশ বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। এই সফরে তার সঙ্গে ছিলেন নাগরিক ঐক্য কমিটির সদস্য সচিব আকতার হোসেন।

    ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ