ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ  বিএম কলেজে উত্তরণের জ্যৈষ্ঠ উৎসব ও বর্ষাবরণ  ঝালকাঠিতে নির্মিত হবে স্পোর্টস কমপ্লেক্স: জিয়াউদ্দিন হায়দার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭  বরিশালে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ পটুয়াখালীতে বাসে অভিযান চালিয়ে ৩৭ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
  • কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কর্তণ

    কলাপাড়ায় ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কর্তণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এক ছাত্রলীগ নেতার দুই হাতের রগ কেটে দিয়েছে দূবৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের বাস ষ্টান্ড চৌরাস্তায় ৮-১০ জনের একদল সশস্ত্র যুবক এ হামলা চালায়। আহত ছাত্রলীগ নেতা হাসান গাজী (৩২) উপজেলা চাকামইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। 

    হামলায় তার দুই হাতের কব্জির রগ কেটে হাড় বের হয়ে গেছে। মাথায়ও একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  আশংকাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রধমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

    আহতের স্বজনরা জানান, ঘটনার সময় হাসান তার পিতার সাথে চাকামইয়ার নিজ গ্রামের বাসায় ফিরছিলেন। এ সময় আগে থেকে ওৎপেতে থাকা দূবৃত্তরা অতর্কিত তার উপর হামলা করে কুপিয়ে জখম করে। কলাপাড়া হাসপাতালে মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার মিলি জানান, ধারালো অস্ত্রের কোপে তার দুই হাতের কব্জি বরাবর রগ কেটে গেছে। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। 

    তাই উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেলে রেফার করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে। তবে হামলাকারীরা দ্রত সটকে পড়ায় তাদের গ্রেফতার করা যায়নি। ঘটনায় জড়িতদের দ্রতই গ্রেফতার করা হবে। 

    তবে এ ঘটনায় এথনও থানায় মামলা হয়নি। এ ব্যাপারে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান আশিক তালুকদার বলেন, সাবেক এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার খবর পেয়েছেন। ঘটনায় জড়িতদের তিনিও শাস্তির দাবি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ