ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন  ব্রজমোহন বিদ্যালয়ে ১১ যুগপূর্তি উৎসব ‍উপলক্ষে নানা আয়োজন  অবৈধ নোটিশ প্রত্যাহার ও কারখানা খুলে দেয়ার দাবিতে বরিশালে শ্রমিকদের বিক্ষোভ বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা 
  • কাঁঠালিয়ায় মসজিদের বেদখল জমি উদ্বারে মানববন্ধন 

    কাঁঠালিয়ায় মসজিদের বেদখল জমি উদ্বারে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বান্দাঘাটা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদে দানকৃত জমি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলকৃত জমি উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মসজিদের মুসল্লীরা 

    রোববার সকাল ১০টায় মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এসময় বক্তব্য রাখেন, মুসল্লী ফোরকান হাওলাদার, আবুল কালাম, আবু সালাম ও ইমাম হাফেজ গোলাম মোস্তফা প্রমুখ।

    বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের অধিক সময় ধরে মসজিদের নামে দানকৃত জমি প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করে রেখেছে স্থানীয় প্রভাবশালী একটি মহল। মসজিদের নামে লাখ লাখ টাকার সম্পত্তি থাকলেও মসজিদের ইমামের ১৬ মাসের বেতন ভাতা বকেয়া রয়েছে। অর্থের অভাবে মোয়াজ্জিন নিয়োগ দেওয়া যাচ্ছে না। 

    তারা আরো বলেন, মসজিদের জমি দখল করে আছেন স্থানীয় আবু হানিফ, বশির আহম্মেদ, ইউসুফ আকন, হাফেজ আব্বাস আলী বাবুল ও আব্দুল রাজ্জাক আকন নামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। যাতে দ্রুত সময়ের মধ্যে মসজিদের সম্পত্তি দখলমুক্ত হয় এবং মসজিদটি সুন্দরভাবে চলতে পারে তার দাবি জানান। এ বিষয়ে ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত ভাবে জানানো হয়েছে।

    এ বিষয়ে অভিযুক্ত আবু হানিফ জানান, মসজিদের জমি মসজিদের আছে। ইউএনও স্যার এসে জমি মেপে দেখবেন আছে কিনা তা না থাকলে জমি দাতাদের সাথে কথা বলবেন। যদি কম থাকে তবে তারা (দাতারা) পূরণ করে দিবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ