ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • গণভবনে প্রধান উপদেষ্টা

    ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ

    ডিসেম্বরের মধ্যে জাদুঘরের প্রস্তাব চূড়ান্ত করার নির্দেশ
    গণভবন পরিদর্শন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি : পিআইডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণভবনে দ্রুত জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান জাদুঘর নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ অক্টোবর) গণভবন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি। 

    এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘আয়নাঘর (মিরর হাউস), যেখানে বৈষম্যমূলকভাবে হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থা শত শত বিরোধী কর্মীকে গোপনে আটকে রেখেছিল, তার একটি প্রতিরূপ গণভবনে নির্মাণ করা উচিত। আয়নাঘর যেন দর্শকদের গোপন বন্দিদের অত্যাচারের কথা মনে করিয়ে দেয়।

    অধ্যাপক ইউনূস বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
     
    গণভবন পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন তিন উপদেষ্টা যথাক্রমে আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও এ সময় উপস্থিত ছিলেন। 

    সেখানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘২০০৯ সাল থেকে হাসিনা শাসনের সব অপকর্ম জাদুঘরে সংরক্ষণ করা হবে।


     তিনি জানান, অন্যান্য দেশের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হচ্ছে; তারা কিভাবে বিপ্লব ও বিদ্রোহ স্মরণে স্মারক নির্মাণ করেছে সেগুলো থেকে ধারণা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ