ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত: টিআইবি

    সেবা খাতে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত পাসপোর্ট খাত: টিআইবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সেবা খাতে সব চেয়ে বেশি দুর্নীতি হয়েছে পাসপোর্ট খাতে। এখাতে দুর্নীতির হার ৮৬ শতাংশ।

    এই খাতে দুর্নীতির হার গ্রামাঞ্চলে ৮৮ দশমিক ৬ শতাংশ এবং শহরাঞ্চলে ৮১ শতাংশ। পাসপোর্ট  খাতে সেবা নিতে ৭৪ দশমিক ৮ শাতাংশ পর্যন্ত সেবা গ্রহিতাকে ঘুষ দিতে হয়েছে, এমন তথ্য উঠে এসেছে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআবি) গবেষণায়।

    মঙ্গলবারে (৩ ডিসেম্বর) ধানমন্ডিতে টিবইবির আয়েজিত 'সেবাখাতে দুর্নীতি,জাতীয় খানা জরিপ-২০২৩' প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।  

    প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও টিআইবির গবেষক আব্দুল হান্নান গবেষণা তুলে ধরেন।

    ইফতেখারুজ্জামান জানান, দুর্নীতিগ্রস্ত পরের খাতগুলো হলো হলো, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিক সেবা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্য, গ্যাস, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা খাতে।

    ইফতেখারুজ্জামান বলেন, মানুষ সেবা নিতে গিয়ে যে সব দুর্নীতি শিকার হয় সেগুলো এই জরিপে তুলে ধরা হয়েছে। বিদেশে টাকা পাচার করাসহ বড় বড় দুর্নীতি এখানে উঠে আসেনি।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ