ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে
  • জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন সারজিস

    জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যের অভিযোগ তুললেন সারজিস
    সারজিস আলম। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী সরকারের আমলে পুলিশ দিয়ে জনগণের ওপর নিপীড়ন চালানো হয়েছে, নির্বিচারে গুম-খুন চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

    মঙ্গলবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নিপীড়তদের গণজমায়েতে অংশ নিয়ে তিনি এমন অভিযোগ করেন।  

    সারজিস বলেন, পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করেছে আওয়ামী সরকার। তবে দল-মত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে, তখনই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। এখনও জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্য হচ্ছে। তবে আমরা সেসব সফল হতে দেবো না।
     
    তিনি আরও বলেন, জনগণের সঙ্গে না থাকলে হাসিনার মতো অবস্থা হবে। এখন আগের মতো আর অসমতার সম্পর্ক ভারতের সঙ্গে নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার করার চেষ্টা করলে সেটা আমার সফল হতে দেবো না। সবাই মিলে রুখে দেবো। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেবো না।

    এদিকে গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদিবিরোধী আন্দোলন, ডিএসএসহ বাংলাদেশে বিভিন্ন সময়ে হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজমায়েতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা।
     
    সোহরাওয়ার্দী উদ্যানে এসে নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করেন তারা। এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল থেকে শুরু করে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীর। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ