ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে
  • দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

    দ্বিতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁদপুরের মেঘনা নদীর মাঝেরচরে এম ভি আল বাখেরা জাহাজের ৭ জন শ্রমিক হত্যার বিচার ও আসল ঘটনা উদঘাটন এবং নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ তাদের পরিবারের কাছে প্রদানসহ নানা দাবিতে নৌযান শ্রমিকদের আহুত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। শীতলক্ষ্যার তীরে জাহাজ নোঙ্গর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন শ্রমিকরা।

    শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা।


    বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং এর সঙ্গে অন্য কারা কারা জড়িত ছিল সেটা সরকারের প্রশাসনের সঠিক তদন্ত দাবি করছি। আমাদের কর্মবিরতি অব্যাহত আছে। আমরা সারাদেশে হাজার হাজার পণ্যবাহী নৌযান ও কয়েক লাখ শ্রমিকদের নিরাপত্তাও দাবি করছি। যারা ওই জাহাজে হতাহতের শিকার হয়েছেন সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণও দিতে হবে। নৌ-পথের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা দিতে হবে। সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধ করতে হবে। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতিসহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে।

    শ্রমিকরা জানান, নদীপথে দীর্ঘদিন ডাকাতি ছিনতাই চাঁদাবাজি চলতে থাকলেও প্রশাসন কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সব ধরনের নৌ শ্রমিকরা নিরাপত্তারহীনতায় রয়েছে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচার দাবি করছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ