ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ডেপুটি প্রেস সেক্রেটারি

    সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার

    সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা সোমবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত প্রতিবেদন সোমবার (৩০ ডিসেম্বর) জমা দেয়া হবে বলে জানিয়েছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে এ প্রতিবেদন জমা দেয়া হবে।

    আজাদ মজুমদার বলেন, তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন সোমবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। তদন্তকাজ চলমান আছে।
     
    তদন্ত প্রতিবেদন কি প্রকাশ করা হবে কি না, এমন প্রশ্নে আজাদ মজুমদার বলেন, এটা প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হবে। প্রকাশ করার বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেবেন।

    তিনি বলেন, তদন্তদল অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এর মধ্যে বেশ কিছু আলামত দেশে পরীক্ষা-নিরীক্ষা চলছে৷ প্রয়োজন হলে বিদেশেও কিছু আলামত পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

    অগ্নিকাণ্ড ইস্যুতে সচিবালয়ে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়নি জানিয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, তদন্তের স্বার্থে প্রবেশ সীমিত করা হয়েছে।

    তিনি বলেন, আগামীকাল (সোমবার) থেকে সাংবাদিকরা অস্থায়ী পাসের ভিত্তিতে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন। প্রাথমিকভাবে ১৬০ জন সাংবাদিক ও টেলিভিশনের ৪০ জন ভিজে-কে অস্থায়ী পাস দেয়া হবে।

    তিনি আরও জানান, এর বাইরে ডিএমপির অস্থায়ী সেল থেকে সাংবাদিক বা যাদের প্রয়োজন তারা পাস সংগ্রহ করতে পারবেন।

    আজাদ মজুমদার বলেন, যতক্ষণ নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিদ্যামান কার্ডের লিগ্যালিটি থাকবে। তবে কার্ড ইস্যুর ক্ষেত্রে সরকার রিভিউ করবে। যাতে সাংবাদিক নামধারী কোনো দালাল সচিবালয়ে প্রবেশ করতে না পারে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ