ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে হারিছ চৌধুরীর দেহাবশেষ

    রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে হারিছ চৌধুরীর দেহাবশেষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব বীর মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মরদেহ (দেহাবশেষ) সিলেটে স্থানান্তর করা হয়েছে। 

    রোববার (২৯ ডিসেম্বর) বাদ আসর সিলেটের কানাইঘাটে তার বাবার নামে নিজের প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় দাফনের মাধ্যমে তার কবর স্থানান্তর করা হয়।

    এর আগে, দুপুর ২টায় হারিছ চৌধুরীর দেহাবশেষ নিয়ে সিলেট মহানগরের শাহী ঈদগাহে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোনাজাত করা হয়। এ সময় তার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বক্তারা। এতে অংশ নেন, রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীসহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং নানা শ্রেণিপেশার মানুষ। পরে, দেহাবশেষ কানাইঘাটের গ্রামের বাড়িতে নেয়া হয়।

    হারিছ চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী জানান, প্রতিহিংসার কারণে, গত ১৫ বছরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে রাষ্ট্রীয় স্বীকৃতি মেলায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ