ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে
  • শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার

    শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার
    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নেই। তাকে আমরা বিচারের আওতায় আনবো।

    রোববার (৫ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন।

    শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন, ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানীং অনেকেই লেখা শুরু করেছে। পুরো পৃথিবী যখন জানবে যে কী ধরনের হত্যাকাণ্ড, কী ধরনের অনাচার, ডিক্টেটরশিপ এ দেশে জারি করেছিলেন তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে।

    অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ