ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ইবতেদায়ি মাদ্রাসার জন্য এমপিওভুক্তির সুখবর

    ইবতেদায়ি মাদ্রাসার জন্য এমপিওভুক্তির সুখবর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। শিগগির এই এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে।

    মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানান কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।


    সচিব কবিরুল বলেন, দেশের ইবতেদায়ি মাদ্রাসাগুলোর অবস্থা করুণ। দায়িত্ব নেয়ার পর ইবতেদায়ি মাদ্রাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত এসব প্রতিষ্ঠান জাতীয়করণে অন্তত প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করা হবে। এ নিয়ে নির্দেশনা দিয়েছি। শিগগির এ নিয়ে কার্যক্রম শুরু করবেন। দ্বিতীয়ত, এসব মাদ্রাসার অবকাঠামো নির্মাণকাজে হাত দেয়া হবে। পড়াশোনার পরিবেশ সুন্দর করে তোলা হবে।
     
    এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের মতো ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেন কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব।  এ নিয়েও কাজ চলছে বলে জানান তিনি। সচিব বলেন, আশা করছি তাদের উপবৃত্তি, মিড ডে মিল শিগগিরই চালু করা যাবে।  
     
    মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (মাদ্রাসা অনুবিভাগ) মো. নজরুল ইসলাম, ড. মো. আয়াতুল ইসলাম (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (প্রশাসন ও অর্থ), ড. মো. সিরাজুল ইসলাম (উন্নয়ন অনুবিভাগ), মো. আজিজ তাহের খান (অডিট ও আইন), ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিমসহ সংগঠনটির সদস্যরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ