ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিশ্বকাপের জয় উদযাপন করতে গিয়ে প্রাণ হারালেন ৩ সমর্থক সরকারি শিশু পরিবারে রাতে নিবাসীদের ভিডিও করেন সমাজসেবার ডিডি বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার 
  • সরকারি কর্মচারী

    ১৫ বছর চাকরি করলে পেনশনসহ অবসর দেওয়ার প্রস্তাব

    ১৫ বছর চাকরি করলে পেনশনসহ অবসর দেওয়ার প্রস্তাব
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একজন সরকারি কর্মচারীর ১৫ বছর চাকরির পর পেনশন সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

    কমিশনের প্রতিবেদনের নির্বাহী সারসংক্ষেপ থেকে এসব তথ্য জানা গেছে।

    বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী সদস্যদের সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন।

    এতে বলা হয়, প্রজাতন্ত্রের একজন কর্মচারী ১৫ বছর চাকরি করার পর সকল সুবিধাসহ অবসর নেওয়ার অনুমতি দেওয়ার জন্য সুপারিশ করা হলো। এটি কর্মজীবন পরিবর্তনের জন্য বেছে নেওয়া কর্মকর্তাদের জন্য চাকরি থেকে চলে যাওয়ার সুবিধা দেবে।

    বর্তমানে সরকারি চাকরিজীবীরা ২৫ বছর চাকরি করার পর অবসরে গেলে পেনশনসহ সব অবসর সুবিধা পেয়ে থাকেন।

    প্রতিবেদনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধি করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন।

    এতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় থেকে দেশের মুদ্রাস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত ইনডেক্স বিশ্লেষণ করে মূল বেতন প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে। তবে তা ৫ শতাংশের বেশি হবে না। এ উদ্দেশ্যে একটি স্থায়ী বেতন কমিশন গঠন করা যেতে পারে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ