ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড দিলো ইসি

    জুলাই আন্দোলনে আহতদের স্মার্ট কার্ড দিলো ইসি
    বিএসএমএমইউতে চিকিৎসাধীন আন্দোলনে আহতদের হাতে স্মার্ট কার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক হুমায়ুন কবীর।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন জুলাই আন্দোলনে আহতদের নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে স্মার্ট কার্ড দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিএসএমএমইউর কেবিন ব্লকের চারতলায় চিকিৎসাধীন আহত ছাত্র-জনতার হাতে স্মার্ট কার্ড তুলে দেন নির্বাচন কমিশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এসএম হুমায়ুন কবীর।

    এসময় বিএসএমএমইউর পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

    নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই ২০২৪ বিপ্লবে আহত মোট ১৭৪ জনকে স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিএসএমএমইউতে ৫০ জন, জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ৪৩ জন, ঢাকা মেডিক্যালে ১৩ জন, নিটোরে ৬৭ জন এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১ জন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ