ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

    ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি
    প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডিসেম্বরেই নির্বাচনের লক্ষ্য ধরে শুধু জাতীয় নির্বাচনেরই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মঙ্গলবার (৪ মার্চ) সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

    নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে করার কথা বলেছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি বলেন, কমিশন এখন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। রাজনৈতিক দল অনেক কথা বলবে, কমিশন রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে পারবে না।


    তিনি বলেন, ‘সরকারপ্রধান যেখানে একটা টাইমফ্রেম ঘোষণা করেছেন, হয় ডিসেম্বরে নয়তো ২০২৬ সালের শুরুর দিকে। আমরা ডিসেম্বরকে ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’

    জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে জটিলতা নিরসনে স্বতন্ত্র একটি কমিশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, গতকাল একটি বৈঠকে ইসির প্রতিনিধি মতামত তুলে ধরেছেন। আরও বৈঠক হবে সেখানেই কথা বলার সুযোগ থাকবে। এনআইডি সেবা কেন ইসির কাছে রাখা দরকার, তা ইসি লিখিতভাবে জানাবে। তিনি বিশ্বাস করেন, তাদের মতামতকে গুরুত্ব দেয়া হবে। সরকার তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবে না বলেও তিনি মনে করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ