ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ম আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জিয়াউদ্দিন হায়দার বরিশাল প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন ও অপপ্রচারের প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি  বরিশালে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ‘সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে’  আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত
  • বরিশালসহ ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ

    বরিশালসহ ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের ৪১ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

    প্রথম প্রজ্ঞাপনের ১২ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন রাজবাড়ি জেলার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেলেন ডা. এস এম মাসুদ। চাঁপাইনবাবগঞ্জের ডা. এ কে এম শাহাব উদ্দিন, বগুড়ায় ডা. এ কে এম মোফাখ্খারুল ইসলাম, বাগেরহাট ডা. আ স ম মাহবুবুল আলম, রাজশাহীতে ডা. এস আই এম রাজিউল করিম।

    কুমিল্লার নিয়োগ পেলেন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, ঝিনাইদহে ডা. মো. কামরুজ্জামান। ময়মনসিংহ ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম খান, বান্দরবান ডা মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী। লক্ষ্মীপুরে ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন। খুলনায় ডা. মোছা. মাহফুজা খাতুন। ইতোপূর্বে তিনি যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মাদারীপুরে ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল।

    দ্বিতীয় প্রজ্ঞাপনে ২৯ জেলার নতুন নিয়োগ পাওয়া সিভিল সার্জন হলেন, বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেলেন ডা. এস এম মনজুর-এ-এলাহী। কুষ্টিয়ায় ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন। গাজীপুরে ডা. মো. গোলাম মাওলা, শরীয়তপুরে ডা. মো. রেহান উদ্দিন, সিলেটে ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, নোয়াখালীতে ডা. মরিয়ম সিমি। পিরোজপুরে ডা. মো. মতিউর রহমান। কক্সবাজারে ডা. মোহাম্মদুল হক। ঝালকাঠিতে ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর।

    এছাড়া ফেনীতে ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম, পাবনায় ডা. মো. আবুল কালাম আজাদ, শেরপুরে ডা. মুহাম্মদ শাহীন, জামালপুরে ডা. মোহাম্মদ আজিজুল হক, পটুয়াখালীতে ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, মেহেরপুরে ডা. এ, কে, এম আবু সাঈদ, নেত্রকোনায় ডা. মো. মামুনুর রহমান, টাঙ্গাইলে ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু, পঞ্চগড়ে ডা. মো. মিজানুর রহমান, ঠাকুরগাঁওয়ে ডা. শ্যামলী সাহা, কুড়িগ্রামে ডা. মো. আল মামুন, গাইবান্ধায় ডা. মো. রফিকুজ্জামান। জয়পুরহাটে ডা. স্বপন কুমার বিশ্বাস। লালমনিরহাটে ডা. আব্দুল হাকিম। কিশোরগঞ্জে ডা. অভিজিত শর্মা। বরগুনায় ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ, নওগাঁয় ডা. মো. আমিনুল ইসলাম। রংপুরে ডা. শাহীন সুলতানা। নীলফামারীতে ডা. মো. আব্দুর রাজ্জাক। মানিকগঞ্জের সিভিল সার্জন পদে নিয়োগ পেলেন ডা. আসিফ মাহমুদ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ