ঢাকা রবিবার, ৩১ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায় এক ইউনিয়নে দুইজন খুন, ব্যবসায়ী নিখোঁজ কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠান থেকে কিশোরকে ডেকে নিয়ে হত্যা, আটক ৩ বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার
  • সেনাপ্রধান

    মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী

    মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী
    সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান/ছবি: আইএসপিআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে থাকবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

    আহতের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আপনারা কখনো মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা জাতির কৃতি সন্তান। দেশ ও জাতির জন্য আপনারা অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।


    রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সেনাপ্রধান জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।


    সেনাপ্রধান বলেন, আহতদের জন্য ডিজিএফআই, এসএসএফ, ব্যাংকার ও সেনাবাহিনী টাকা দিয়েছে। গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এবং এখনো ৩৯ জন সিএমএইচে চিকিৎসাধীন। আহতদের আর্থিক সহযোগিতা সেনাবাহিনীর পক্ষ থেকে জারি থাকবে।

    ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালক অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।


    জুলাই গণঅভ্যুত্থানে আহত ৪ হাজার ২১৫ জনকে দেশের বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৯৮৯ জন আহতের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ৩৯ জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ