ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা
  • ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা  

    ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা  
    যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে। ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় একদিনের সফরে আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে।

    সোমবার (২৪ মার্চ) ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, তিন সদস্যের প্রতিনিধি দলসহ আজ সোমবার রাতে তিনি ঢাকায় পৌঁছাবেন। রাত ১০টার দিকে তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

    ঢাকা সফরে লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

    ঢাকার কূটনৈতিক মহল মনে করছে, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরের আগে যুক্তরাষ্ট্রের এ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার বাংলাদেশ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। ধারণা করা হচ্ছে, এ সফরে তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা নিয়ে আলোচনা করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ