ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
সাগরদীতে পিকনিক করে জমি দখল  

ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএমপি কমিশনারের কাছে অভিযোগ 

ববি শিক্ষার্থীদের বিরুদ্ধে বিএমপি কমিশনারের কাছে অভিযোগ 
ছবি: সংগৃহীত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে এবার জমির মালিককে যোগাযোগ মাধ্যমে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় গতকাল  বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, ববি প্রক্টর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সচিব বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মাইদুল ইসলাম হাসান।  তিনি নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকার বাসিন্দা মৃত্যু ইউনুচ আলাী তালুকদারের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, নগরের সাগরদী দরগাহ বাড়ি এলাকার হাসান ম্যানশনে সৃজিত নতুন খতিয়ানে ২৫১৩০৫৫, দাগ নম্বর ২৬১৪ গত বছরের ১৮ ডিসেম্বর রেজিষ্টকৃত আপোষ বন্টনে ১৩ পয়েন্ট ৫১ শতক জমি ভোগ দখলে আছেন মাইদুল ইসলাম হাসান। 

গত ৬ এপ্রিল বিকেল ৪ টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়দানকারী ৩০/৪০ বহিরাগতদের নিয়ে বোন নুসরাত জাহান নাদিয়া, ইসরাত জাহান হাসি, নিলয়, নিয়ন টিনসেড বাসার বসবাসরত ভাড়াটিয়াদের নামি দিয়ে তালাবদ্ধ করে রাখে। ওই দিন রাতেই নিলয়, নিয়ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টিনসেট ঘরে প্রবেশ করে মাদকদ্রব্য সেবন করার পাশাপাশি পিকনিক পার্টি করে।

এসময় তাদের মাইদুল ইসলাম হাসান ও তার স্ত্রী কারণ জানতে চাইলে, তারা নিজেদের ছাত্র এবং সমন্বয়ক পরিচয় দেয়। এসময় তারা হাসানকে মারধর করে।  কোন উপায় না পেয়ে প্রশাসনের সাহায্যর জন্য ৯৯৯  নম্বরে ফোন দিলে কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে থানায় নিয়ে যায়।

এরপর থেকে যোগাযোগ মাধ্যমে জমির মালিক মাইদুল ইসলাম হাসান ও তার পরিবারকে প্রাণনাশের হুমকিসহ অশ্লীল আচরণ করে  চাচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। 

ভুক্তভোগী মাইদুল ইসলাম হাসান বলেন, ঘটনার পর থেকেই তারা আমাকে নজরদারিতে রেখেছে। এছাড়া নুসরাত জাহান নাদিয়া আমাদের ভবনে থাকায় সেখানে বহিরাগতরা আশা যাওয়া করছে।  এতে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবী জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। 

এ বিষয়ে বরিশাল জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব এসএম ওয়াহিদুর রহমান বলেন, যারা জমি দখল করতে গেছে তারা কেউ সমন্বয়ক না। তাদের ভিতরে তানজিমুন নিয়ন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি নিষিদ্ধ ছাত্রলীগ পরিচালনা করতেন। তাকেসহ তার গ্যাংয়ের সদস্যদের অপতপরতাকারী হিসেবে সনাক্ত করেছি। 

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, অভিযোগটি তদন্ত করে সতত্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল নগরীর সাগরদী দরগাহ বাড়ি এলাকার হাসান ম্যানশনে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সমন্বয়ক পরিচয়ে রাতভর গান বাজিয়ে পিকনিক করে ঘরসহ জমি দখল করা হয়। 
 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ