ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ৪ শিক্ষার্থী বহিস্কার, ৫ শিক্ষককে অব্যহতি

    কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্রে ৪ শিক্ষার্থী বহিস্কার, ৫ শিক্ষককে অব্যহতি
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিস্কার ও ৫ জন কক্ষ পরিদর্শক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। আজ মঙ্গলবার আরবী ২য় পত্র পরীক্ষায় তাদের এ শাস্তি প্রদান করা হয়েছে। 

    কাঁঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ১জন শিক্ষার্থী বহিস্কার ও দুই শিক্ষকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে। অপরদিকে আমুয়া চাঁদ মিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৩ জন শিক্ষার্থীকে বহিস্কার ও ৩ জন কক্ষ পরিদর্শক শিক্ষককে দায়িত্বে অবহেলার কারনে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম জানান, কাঁঠালিয়া সদর ও আমুয়া দাখিল পরীক্ষার কেন্দ্র দুটিতে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন শিক্ষার্থী ও ৫ জন কক্ষ পরিদর্শককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ