ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • ১০ দিনের মধ্যেই আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

    ১০ দিনের মধ্যেই আসছে মডার্নার ২৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের টিকার বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে।  শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    তিনি বলেন, কোভ্যাক্স থেকে বাংলাদেশের মোট জনসংখ্যা ২০ শতাংশকে টিকা দেওয়ার প্রতিশ্রুতি আগে থেকেই ছিল। কিন্তু বৈশ্বিক সংকটের কারণে প্রতিশ্রুতি অনুযায়ী টিকা তারা সরবরাহ করতে পারেনি। গত মাসে ফাইজারের টিকার এক লাখের কিছু বেশি ডোজ তারা দিয়েছে। এখন মডার্নার টিকার আরও ২৫ লাখ ডোজ দেবে। সবকিছু ঠিক থাকলে আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে এ টিকা দেশে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    চীনের টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের সিনোফার্মের টিকাও কিছুদিনের মধ্যে আশার কথা রয়েছে। কী পরিমাণ পাওয়া যাবে, তা এখনও জানা যায়নি। তবে একটি লটের টিকা পাওয়া যাবে।

    গত ৩১ মে কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের টিকার এক লাখ ৬২০ ডোজ দেশে পৌঁছায়। আর চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের ১১ লাখ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকা নিয়ে নতুন করে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম আবারও শুরু হয়েছে।

    ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ডের টিকার তিন কোটি ডোজ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ টিকা পেয়েছে মাত্র ৭০ লাখ। আর ভারত থেকে উপহার হিসেবে টিকা এসেছিল ৩৩ লাখ ডোজ। ওই টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। কিন্তু সেরাম থেকে চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজের টিকাদান বন্ধ ছিল। অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নেওয়া সাড়ে ১৩ লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ