ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • খালে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ

    খালে ভাসছিল অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে খালে ভাসছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ। পরে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।

    বৃহস্পতিবার সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালী নদীর পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা মরদেহটি খালে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে রাজাপুর থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। কিন্তু এখন পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, মরদেহটি উদ্ধারের পর ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডি পরিচয় শনাক্তর জন্য কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জখমের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ