ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ-হাসনাত

    প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন নাহিদ-হাসনাত
    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ: ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

    বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখা করেন তারা। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তারা যমুনায় উপস্থিত ছিলেন।


    সূত্র বলছে, এনসিপির এই দুই নেতার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম উপস্থিত ছিলেন।


    ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাইছেন’- সামাজিক যোগাযোগমাধ্যমে চলা এমন আলোচনার মধ্যে এসব বিষয়ে কথা বলতে তার সঙ্গে সাক্ষাৎ করলেন এনসিপি নেতারা।


    বিষয়টি নিশ্চিত করে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন গণমাধ্যমকে বলেন, আমাদের দলের আহ্বায়ক প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে ফেসবুকে যেসব আলোচনা চলছে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ