ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও
  • এইচএসসি পরীক্ষার বাকি ৯ দিন, হঠাৎ ফরম পূরণের সুযোগ

    এইচএসসি পরীক্ষার বাকি ৯ দিন, হঠাৎ ফরম পূরণের সুযোগ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২৬ জুন। সেই হিসাবে পরীক্ষা শুরুর বাকি আছে মাত্র ৯ দিন। ঠিক সেই সময়ে হঠাৎ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফরম পূরণে দুই দিন সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

    বোর্ডের নির্দেশনা অনুযায়ী—আগামী ১৮ ও ১৯ জুন দুদিন বিলম্ব ফিসহ এইচএসসি পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।

    সোমবার (১৬ জুন) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    অথচ ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে কতজন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন, সেই তথ্যও জানিয়ে দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। তাদের দেওয়া তথ্যমতে, ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী।

    এর আগে এইচএসসির ফরম পূরণের সময়সীমা শেষ হয়েছিল গত ২১ এপ্রিল। যারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফরম পূরণ করেছিলেন, তারা ২২ এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করতে পেরেছিলেন।

    এদিকে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২৫ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বর্ধিত করা হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সবশেষ তারিখ ১৯ জুন পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো।’

    এতে আরও বলা হয়, ‘উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এরপর কোনোক্রমেই ফরম পূরণের আবেদন গ্রহণ করা হবে না।’

    তবে ঠিক কী কারণে শেষ সময়ে ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে, তা নিয়ে মুখ খুলছেন না ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দুজন কর্মকর্তা জানান, অনেক সময় ফরম পূরণের ক্ষেত্রে ভুল-ত্রুটি হয়, বাদ পড়ার বিষয় থাকে। সে কারণে একেবারে শেষদিকে এসে এমন সময় দেওয়া হতে পারে। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষায় নির্ধারিত বিষয়ের চেয়ে বেশি বিষয়ে ফেল করা শিক্ষার্থীদেরও শেষ সময়ে সুযোগ দেওয়া হয়। এটি বোর্ডের চেয়ারম্যান কিংবা পরীক্ষা নিয়ন্ত্রকই ভালো বলতে পারবেন।

    জানা যায়, গত ২ মার্চ এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। প্রথম দফায় জরিমানা ছাড়া ১০ মার্চ পর্যন্ত ফরম পূরণের সুযোগ পান শিক্ষার্থীরা। এরপর ১২ মার্চ থেকে ১০০ টাকা জরিমানাসহ (বিলম্ব ফি) ফরম পূরণ শুরু হয়, যা চলে ১৭ মার্চ পর্যন্ত। এক দফা সময় বাড়িয়ে ২১ এপ্রিল পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।

    এদিকে, এবার এইচএসসি ও সমমানে সব বিভাগে ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ফি দিতে হবে দুই হাজার ৭৮৫ টাকা। গত বছর বিজ্ঞানের পরীক্ষার্থীদের সর্বোচ্চ ফি ছিল দুই হাজার ৬৮০ টাকা। অর্থাৎ ফরম পূরণ ফি এবার বেড়েছে ১০৫ টাকা।

    একইভাবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় এবার ফি ১০৫ টাকা বাড়িয়ে ২ হাজার ২২৫ টাকা করা হয়েছে, গত বছর অর্থাৎ ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় যা ছিল ২ হাজার ১২০ টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ