ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত ছাত্রীদের আপত্তিকর ছবি ধারণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আটক বঙ্গোপসাগরে জেলেদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৪, নিখোঁজ ২ পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম
  • ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান

    ঢাকায় আসছেন ভারতীয় বিমানবাহিনী প্রধান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া আজ শনিবার তিন দিনের সফরে ঢাকায় আসছেন। বাংলাদেশ বিমানবাহিনী প্রধানের আমন্ত্রণে ঢাকায় আসছেন তিনি। ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

    ভারতীয় বিমানবাহিনী প্রধান বাংলাদেশ সশস্ত্রবাহিনী ও বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি বাংলাদেশের প্রধান বিএএফ বিমান ঘাঁটিগুলোও পরিদর্শন করবেন। ভারতীয় বিমানবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

    ভারতীয় বিমানবাহিনী প্রধান যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি প্যারেড-২০২১ উপলক্ষে কমিশন প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন। এ প্রথমবারের মতো বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে কোনো ভারতীয় বিমানবাহিনী প্রধান প্যারেড পর্যালোচনা করার অনন্য সম্মান অর্জন করবেন, যা দুই বিমানবাহিনীর পারস্পরিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধতা ও বিশ্বাসের প্রতিফলন।
    ভারতীয় বিমানবাহিনী প্রধানের সফর দু’দেশের সশস্ত্রবাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ