ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • কুয়াকাটায় ভেঙে পড়েছে নির্মানাধীন সেতু  

    কুয়াকাটায় ভেঙে পড়েছে নির্মানাধীন সেতু  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভেঙে পড়েছে কুয়াকাটা-মিশ্রীপাড়া সড়কের নির্মানাধীন সেতু। রবিবার ভোর পাঁচটায় বিকট শব্দে ভেঙ্গে পড়ে সেতুটি। গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে এমন দাবী ঠিকাদারী প্রতিষ্ঠানের। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও সেতুর নিন্মানের র্নিমান কাজ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।   

    কুয়াকাটা পৌরসভা সূত্রে জানা যায়, কুয়াকাটা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কুয়াকাটা পৌরসভার দোখাসীপাড়া খালের উপড় ২০২০ সালের ২৬ জুন ব্রিজটি র্নিমানের কার্যাদেশ পায় পটুয়াখালীর ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বীপ এন্টারপ্রাইজ। কংক্রিট ঢালাইয়ের ২০মিটার দৈর্ঘ্যে এবং ৯.৭ মিটার প্রস্থের সেতুটি র্নিমানে ব্যায় ধরা হয়েছে ২ কোটি ২৬লক্ষ ১৫ হাজার ৮৮৩ টাকা। 

    কুয়াকাটা পৌরসভার সহকারী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, তদন্ত করে ভেঙ্গে পড়ার কারন উদঘাটন করে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ