ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন
  • শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই

    শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
    অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক,কথাসাহিত্যিক, প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

    অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

    গত ৩ অক্টোবর অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে গাড়িচালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। খবর পেয়ে তারা সেখানে যান। সেখান থেকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

    ১৯৫১ সালে সিলেটে জন্মগ্রহণ করেন সৈয়দ মনজুরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করে কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন তিনি।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে দীর্ঘদিন শিক্ষকতা করে ২০১৮ সালে চাকরির নির্ধারিত সময় শেষ করে অবসর নেন সৈয়দ মনজুরুল ইসলাম।

    এরপর তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যোগ দেন। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। সৈয়দ মনজুরুল ইসলাম বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং একুশে পদকও পেয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ