ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে বরিশাল নগরীতে থ্রি-হুইলারের বিদ্যমান ভাড়া বহাল, অবৈধ যানের বিরুদ্ধে যৌথ অভিযান ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণসহ ছয় দফা দাবিতে বরিশালে মানববন্ধন মঠবাড়িয়ায় সরকারি বই বিক্রির টাকা সরকারি ফান্ডে জমা দিলেন সেই প্রধান শিক্ষক  বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বিএমপি’র নিষেধাজ্ঞা উপকূলে অবৈধ ট্রলিংয়ের দৌরাত্ম্য, হুমকিতে সামুদ্রিক মৎস্যসম্পদ মঠবাড়িয়ায় ১৭ কোটি টাকার হাসপাতাল অচল, নেই একটি বেডও ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন
  • যে ১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি

    যে ১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের জন্য আবেদন করা ১০টি দলের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের অস্তিত্ব ও কার্যকারিতা বিষয়ে এ তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে। এরই পরিপ্রেক্ষিতে অঞ্চলভিত্তিক গঠন করা হয়েছে ১০টি কমিটি।

    সম্প্রতি নির্বাচন কমিশন নিবন্ধন আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি দিলে ১৪৩টি আবেদন করে। তবে প্রাথমিক বাছাইয়ে কোনো দলই উত্তীর্ণ হতে না পারলে সবগুলো দলকেই ফের সময় দেয়া হয়। তবে বর্ধিত সময়েও শর্ত পূরণ করতে না পারায় ১২১টি দলের আবেদন বাতিল করা হয়। পরে ২২টি দলের কার্যক্রম ও অস্তিত্ব খতিয়ে দেখতে তদন্ত শেষে আরও ৭টি দলের আবেদন বাতিল করা হয়। আর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় লীগ নামের দু’টি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়।

     
    এছাড়া একটি দলের বিষয়ে আদালতের রায় পর্যালোচনা ও দুটি দলের সচিবালয় পর্যায়ে  পর্যালোচনার সিদ্ধান্ত হয়। আর বাকি ১০ দলের মাঠ পর্যায়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত হয়।


    ইসি সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের প্রশাসনিক ১০ অঞ্চলে দলগুলোর কার্যক্রম নিয়ে তদন্ত হবে। এতে কোনো গড়মিল না পেলে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হবে।

     যে ১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত
     ইসির অধিকতর তদন্তের মধ্যে থাকা ১০ দলের মধ্যে রয়েছে- আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি,  ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, জনতার দল, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ এবং বাংলাদেশ আম জনগণ পার্টি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ