ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • ঝালকাঠিতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ 

    ঝালকাঠিতে ছাত্রীদের উত্ত্যক্ত করায় শিক্ষকের বিচারের দাবিতে বিক্ষোভ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির একটি মাধ্যমিক স্কুলে ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অশালীন আচরণ ও উত্ত্যক্ত করার প্রতিবাদ এবং বিচার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

    রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা সদরের ঝালকাঠি-খুলনা মহাসড়কের বৈদারাপুর এলাকায় এ অবরোধ করেন স্থানীয় বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।


    বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় মহাসড়কে বড় বড় গাছ ফেলে অবরোধ করেন। পদত্যাগপূর্বক অভিযুক্ত দুই শিক্ষকের বিচারের দাবিতে স্লোগানে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীরা। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে মহাসড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

    শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিদ্যালয়টির দুই সহকারী শিক্ষক সোহাগ হোসেন শরীফ এবং মো. আতাউর রহমান স্কুলের কোচিং ক্লাসে পাঠ্য বইয়ের পড়া বাদ দিয়ে ছাত্রীদের সঙ্গে অশালীন কথা বলে আসছেন। ছাত্রীদের মোবাইল ফোনে আপত্তিকর ম্যাসেজ দিয়েও উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি এ বিষয়টি অসহনীয় হলে শিক্ষার্থীরা স্কুলে বিক্ষোভ শুরু করে।

    গত শুক্রবার অভিযুক্তি এক শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন এক অভিভাবক।

    এদিকে সড়ক অবরোধের খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্ত শিক্ষকদ্বয়কে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।
     

    ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন বলেন, আমি এ স্কুলটির সভাপতি। অভিযুক্ত ওই দুই শিক্ষকের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গত শুক্রবার এক ছাত্রীর মা এক শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ