ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মিয়ারচরবাসীকে নদীভাঙন থেকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে: জহির উদ্দিন স্বপন ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দরজা ভেঙে মা দেখলেন নিথর দেহ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব 
  • কীভাবে নির্বাচন করবেন, একটা সনদ করেন—রাজনৈতিক নেতাদের ড. ইউনূস

    কীভাবে নির্বাচন করবেন, একটা সনদ করেন—রাজনৈতিক নেতাদের ড. ইউনূস
    সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস/ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে করা হবে সে ব্যাপারে রাজনৈতিক দলগুলোর নেতাদের একটি সনদ তৈরি করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

    অধ্যাপক ইউনূস বলেন, ‘জুলাই জাতীয় সনদের ঐক্যের সুর নিয়ে আমরা নির্বাচনের দিকে যাবো। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এ ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐকমত্যে যেমন আমরা সনদ করলাম, তেমনি রাজনীতির ব্যাপারে, নির্বাচনের ব্যাপারে আপনারা বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বসে একটা সনদ করেন, কীভাবে নির্বাচন করবেন।

    প্রধান উপদেষ্টা অনুরোধ জানিয়ে বলেন, যেমন-তেমন করে নির্বাচন করলে তো আবার পুরোনো জায়গায় ফিরে যাওয়া হলো। তাহলে লাভটা কী হলো? এ কথা লিখে (সনদে) আমার লাভ কী হলো? কথা লিখলাম কিন্তু কথা মানলাম না, কাজের মধ্যে গিয়ে মানলাম না। আমার একটা অনুরোধ- আপনারা ঐকমত্য কমিশন বলেন, কমিটি বলেন; নিজেরা বসুন, নির্বাচনটা কীভাবে সুন্দরভাবে করবেন, উৎসবমুখর করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ