ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১৪ বছর আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত লোকমান গ্রেফতার চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশুকন্যা যাত্রীসংকটে বরিশাল রুটে বাড়ছে না ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মাদককাণ্ডে মঠবাড়িয়া ছাত্রদল নেতাকে বহিষ্কার নিউইয়র্কে তারেক রহমানের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, দরজা ভেঙে মা দেখলেন নিথর দেহ ককটেল বিস্ফোরণ নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত : ডিএমপি গৌরনদীতে ‘গৌরনদী পরিক্রমা’র প্রকাশনা উৎসব  মঠবাড়িয়ায় ইয়াবা সেবন, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাসহ ৪ জনকে কারাদণ্ড
  • লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি, অনেকেই অপহরণ-নির্যাতনের শিকার

    লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি, অনেকেই অপহরণ-নির্যাতনের শিকার
    লিবিয়া থেকে ফেরত আসা বাংলাদেশিরা/ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

    এসব বাংলাদেশি ত্রিপোলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

    ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

    ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    আইওএমর পক্ষ থেকে ফেরত আসা প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসহায়তা দেওয়া হয়।

    লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএম একসঙ্গে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ