ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি জেলের জালে ৮ কেজির দাতিনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়
  • ঝালকাঠিতে ইলেন ভুট্টোর সমর্থনে ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল

    ঝালকাঠিতে ইলেন ভুট্টোর সমর্থনে ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর সমর্থনে সদর ও নলছিটি উপজেলার ২০ ইউনিয়নে একযোগে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়ন পর্যায়ের এ মিছিলে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেয়।

    সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো বিএনপির মনোনয়ন পাওয়ায় ইউনিয়ন বিএনপি এ মিছিলের আয়োজন করে। মিছিলে ইলেন ভুট্টোর পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে ভোটাররা। 

    ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল মিছিলগুলো। মিছিল শেষে প্রতিটি ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইলেন ভুট্টোকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলের নেতাকর্মীরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে ইলেন ভূট্টোকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বক্তারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ