ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • কলাপাড়ায় অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন 

     কলাপাড়ায় অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় এর নিমিত্ত ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়ারে চলমান  ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি)  তরফদার মোঃ আক্তার জামীল। 

    রবিবার তিনি উক্ত  কার্যক্রম পরিদর্শনে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় যান। সেখানে তিনি প্রথমে কলাপাড়া উপজেলার খেপুপাড়া ইউনিয়ন ভূমি অফিসে যেয়ে অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম প্রত্যক্ষ করেন। এরপর মহীপুর ইউনিয়ন ভূমি অফিসে যেয়েও তিনি উক্ত কার্যক্রম প্রত্যক্ষ করেন। 

    এ সময় তিনি হোল্ডিং এর মালিক, ডাটা এন্ট্রির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আউট সোর্সিং এ কর্মরতদের সাথে কথা বলেন। তিনি ডাটা সঠিকভাবে এন্ট্রি প্রদানের নির্দেশনা দেন। এছাড়া ভূমি মালিকগণ যাতে স্ব-উদ্যোগে ওয়েবসাইটের নাগরিক কর্ণারে যেয়ে বা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করে সে বিষয়ে প্রচারণা অব্যাহত রাখতে বলেন। উপস্থিত ভূমি মালিকগণ সরকারের এ ডিজিটাল উদ্যোগের প্রশংসা করেন।

    অনলাইনে ডাটা এন্ট্রি কার্যক্রম প্রত্যক্ষ করা ছাড়াও ডিএলআরসি কলাপাড়া উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিদের্শনা প্রদান করেন। এসময় তার সাথে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) জগৎবন্ধু মন্ডল এবং ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ